২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হজে গিয়ে ৭১ বাংলাদেশির মৃত্যু

হজ পালন করতে গিয়ে মোট ৭১ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে জেদ্দায় বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মো. শফি উল্লাহ, সৌদি আরব প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2018, 08:29 PM

Updated : 08 Apr 2022, 06:54 PM

জেদ্দা কনসুলেট কাউন্সেলর (হজ) মোহাম্মদ মাকসুদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চলতি বছর সৌদি আরবে বাংলাদেশ থেকে আগত হজযাত্রীদের মধ্যে ৫৯ পুরুষ এবং ১২ জন নারীর মৃত্যু হয়েছে।

এর মধ্যে মক্কায় ৪৮ জন, মদিনায় ৬ জন, জেদ্দায় ২ জন, মিনায় ৯ জন এবং আরাফাতে ৬ জন বাংলাদেশি হজযাত্রী মারা যান।

সর্বশেষ বৃহস্পতিবার গাজীপুর জেলার মো. তছলিম উদ্দিন  (৫৩) মক্কা আল-মুকাররমায় মারা যান, তার পাসপোর্ট নম্বর: BB0085040.

এদিকে শেষ হয়েছে হজের সব আনুষ্ঠানিকতা। মক্কার কাবা শরীফ বিদায়ী প্রদক্ষিণ শেষে নিজ নিজ দেশের পথে রওনা হয়েছেন হাজীরা।

বাংলাদেশ থেকে গত ১৪ জুলাই প্রথম হজ ফ্লাইট শুরু হয়। এবার বাংলাদেশ থেকে ৩৭১টি ফ্লাইটের মাধ্যমে এক লাখ ২৭ হাজার ২৯৮ জন হজ পালন করার জন্য সৌদি আরবে আসেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৭ হাজার ১৯৮ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ২০ হাজার জন হজ করতে গেছেন।

হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট শুরু হবে ২৭ অগাস্ট থেকে এবং শেষ ফ্লাইটটি দেশে ফিরবে আগামী ২৬ সেপ্টেম্বর।

জেদ্দা কনসুলেট কাউন্সেলর (হজ) মোহাম্মদ মাকসুদুর রহমান সুষ্ঠু ও সুন্দরভাবে হজের কাযর্ক্রম সম্পন্ন করতে সকলের সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়েছেন।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!