২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্রান্সে কানাইঘাট অ্যাসোসিয়েশনের কমিটি গঠিত

ফ্রান্সে প্রবাসীদের সংগঠন ‘কানাইঘাট অ্যাসোসিয়েশনে’র নতুন কমিটি গঠন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আবু তাহির, ফ্রান্স থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2018, 12:51 PM

Updated : 11 Oct 2022, 12:34 PM

মঙ্গলবার ঈদ পরবর্তী আড্ডা ও কানাইঘাটবাসীর মিলনমেলায় কানাইঘাট প্রবাসীদের মতামতের ভিত্তিতে এ কমিটি গঠন করা হয়। 

অনুষ্ঠানে সভাপতিত করেন জালাল খান ও পরিচালনা করেন দেলওয়ার হোসেইন সেলিম। কানাইঘাটের উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা তুলে ধরে বক্তব্য দেন হারিছ উদ্দিন, ফারুক আহমদ, আবু তাহির দুলাল, কামাল উদ্দিন, নজরুল ইসলাম, জয়নাল আবেদীন, ফখরুল ইসলাম, হারুন আহমদ, হাফিজ মঈন উদ্দিন, সামসু মিয়া ও পারভেজ আহমদ। 

আড্ডা শেষে উপস্থিত সকল সদস্যের সমর্থনে হারিছ উদ্দিনকে প্রধান উপদেষ্টা নির্বাচিত করা হয়। পরে প্রধান উপদেষ্টা হারিছ উদ্দিনের নেতৃত্বে দেলওয়ার হোসেন সেলিম ও আবু তাহির দুলালের সহযোগিতায় সকল সদস্যের প্রত্যক্ষ ভোটে আগামী এক বছরের জন্য খান জালালকে সভাপতি, কামরুল ইসলামকে সাধারণ সম্পাদক, দেলওয়ার হোসেইন সেলিমকে সিনিয়র সহ সভাপতি, মোহাম্মদ জিয়াকে যুগ্ম সাধারণ সম্পাদক ও খাইরুল আলম মাজেদকে কোষাধ্যক্ষ নির্বাচিত করা হয়।

নির্বাচিত হওয়ার পর নবগঠিত কমিটির সভাপতি সম্পাদক কানাইঘাটের উন্নয়নে ফ্রান্সে বসবাসরত কানাইঘাটের সকল প্রবাসীদের সহযোগিতা প্রত্যাশা করেন। 

সভা থেকে আগামী দুই সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ ও তিন মাসের মধ্যে অভিষেক অনুষ্ঠান এবং প্রবাসীদের উন্নয়নে সংগঠনের কর্মপরিকল্পনা প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়। 

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!