২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শরীয়তপুরে বেড়িবাঁধের দাবিতে সিঙ্গাপুরে আলোচনা

সিঙ্গাপুরে নড়িয়াবাসী প্রবাসীদের উদ্যোগে নড়িয়া-জাজিরার বেড়িবাঁধ নির্মাণের দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মনির আহমদ, সিঙ্গাপুর থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2018, 12:30 PM

Updated : 11 Oct 2022, 12:34 PM

বুধবার সিঙ্গাপুরের ইস্ট কোস্ট পার্কে অনুষ্ঠিত এ সভায় নড়িয়ার দুঃখপীড়িত মানুষের পাশে দাঁড়াতে ও সাধুর বাজারে নদীতে ডুবে নিহতের প্রতি শ্রদ্ধা জানাতে সবাই কালো ব্যাজ ধারণ করেন।

মনির আহমদের সঞ্চালনায় সভায় মূল প্রবন্ধ পাঠ করেন ফয়সাল মাল। এরপর নদীভাঙনের চিত্র ও বেড়িবাঁধ বাস্তবায়নের দাবি জানিয়ে বক্তব্য দেন রহমান খান, রুবেল মোল্লা, কিরণ মৃধা, বিল্লাল খান, জাহাঙ্গীর শেখ, জহির মোল্লা বাশার, হাতেম আলী সারেং ও বাদল ঢালী।

আলোচনা শেষে প্রবাসীরা বেড়িবাঁধ বাস্তবায়নের দাবিতে গণস্বাক্ষরে অংশ নেন। নদীভাঙনের বিভিন্ন চিত্র ও গণস্বাক্ষর সম্বলিত স্মারকলিপিটি শীঘ্রই সিঙ্গাপুরের হাইকমিশনের মাধ্যমে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হবে বলে জানান অনুষ্ঠানের আহ্বায়ক মনির আহমদ।

সভায় আরও উপস্থিত ছিলেন মনিরুজ্জাম মোল্লা, মানিক মোল্লা, সাগর, রাজন ভক্ত, মনির বেপারি ও আকিব।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!