২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিউ ইয়র্কে মাহবুব আলী খানকে স্মরণ

তারেক রহমানের শ্বশুর সাবেক নৌবাহিনী প্রধান রিয়ার এডমিরাল মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে যুক্তরাষ্ট্রে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2018, 12:55 PM

Updated : 25 Jul 2022, 08:37 PM

সোমবার  নিউ ইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে একটি পার্টি হলে ‘মাহবুব আলী স্মৃতি সংসদ’-এর উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জিলাল আহমেদ ও পরিচালনা করেন সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জনি।

সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক আন্তর্জাতিক সম্পাদক গিয়াস আহমেদ বলেন, “বাংলাদেশের সামগ্রিক উন্নয়নের পাশাপাশি গণতান্ত্রিক প্রতিষ্ঠানের বিকাশে মাহবুব আলীর অবদান অনস্বীকার্য। তার মত সৎ, দেশপ্রেমিক এবং ন্যায়-নিষ্ঠার সাথে দায়িত্ব পালনকারী মানুষের বড় অভাব বাংলাদেশে। অথচ জাতীয়ভাবে তাঁকে সম্মান জানাতে বর্তমান সরকারের সীমাহীন কার্পণ্যে প্রবাসীরাও হতাশ।”

বিশেষ অতিথির বক্তব্যে  যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-আন্তর্জাতিক সম্পাদক এম এ বাতিন বলেন, “এখন সময় হচ্ছে নব্বইয়ের মতো দুর্বার আন্দোলন রচনার। অন্যথায় বাংলাদেশের ঘাড়ে চেপে বসা স্বৈরাচার ঠেকানো সম্ভব হবে না।”

বিশেষ অতিথি যুক্তরাষ্ট্র জাসাসের সভাপতি আবু তাহের বলেন, “বাংলাদেশের কেউই আজ নিরাপদ নন। গুটিকতক লুটেরার কবলে ক্ষতবিক্ষত গোটা বাংলাদেশ।”

সভায় আরও উপস্থিত ছিলেন স্টেট বিএনপি নেতা সোহরাব হোসেন, ব্রুকলিন বিএনপির সেক্রেটারি জাহাঙ্গীর সরওয়ার্দী,  যুক্তরাষ্ট্র জাসাসের সেক্রেটারি কাওসার আহমেদ, বিএনপি নেতা আব্দুস সামাদ টিটু, খলকুর রহমান, ওয়েছ আহমেদ, ফারুক আহমেদ, মনসুরুল হাসান, মির্জা আযম, সায়েদ আলী, সিদ্দিকুর রহমান রুবেল, মোহাম্মদ মান্নান, রেদওয়ান হোসেন, কামরুল ইসলাম, সামাদ আহমেদ, সেলিম আহমেদ, রাজ খান ও গফফার আহমেদ।

সভায় সমাপনী বক্তব্যে দেন সংগঠনের সেক্রেটারি মাজহারুল ইসলাম জনি। তিনি বাংলাদেশের এই সংকটে দ্বিধা-দ্বন্দ্ব ভুলে গিয়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!