২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে সংহতি সমাবেশ লাইপজিগে

জার্মানির লাইপজিগে বাংলাদেশে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে একাত্মতা জানিয়ে সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সাদাত হাসান নিলয়, জার্মানির লাইপজিগ থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2018, 12:53 PM

Updated : 11 Oct 2022, 12:33 PM

সোমবার বিকালে লাইপজিগ বিশ্ববিদ্যালয়ের ইয়োহানিস আলি ক্যাম্পাসে এ সংহতি সমাবেশের আয়োজন করা হয়।

লাইপজিগে দেশের শিক্ষার্থীদের সাথে সংহতি জানিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একত্রিত হয় বাংলাদেশি শিক্ষার্থীরা। সমাবেশে ব্যাচেলর থেকে শুরু করে সিনিয়র গবেষকরা যোগ দেন। সড়কে নিরাপত্তা, মন্ত্রী  শাহজাহান খানের পদত্যাগ ও শিক্ষার্থীদের নয় দফার দ্রুত বাস্তবায়নের দাবি জানানো হয় সমাবেশ থেকে।

আয়োজক হিসেবে জার্মান প্রবাসের পক্ষ থেকে লাইপজিগ বিশ্ববিদ্যালয়ের পি.এইচডি. গবেষক সাদাত হাসান নিলয় সবাইকে ধন্যবাদ জানান।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!