২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়ায় আওয়ামী লীগ মেলবোর্ন শাখার নতুন কমিটি

আলম মাহবুবকে সভাপতি ও মোল্লা মো. রাশিদুল হককে সাধারণ সম্পাদক করে অস্ট্রেলিয়ায় মেলবোর্ন আওয়ামী লীগের নতুন কমিটি গঠন করেছে সংগঠনটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নাইম আবদুল্লাহ, সিডনি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2018, 05:11 PM

Updated : 11 Oct 2022, 12:33 PM

স্থানীয় সময় শনিবার মেলবোর্নে সংগঠনটির ‘কর্মী সম্মেলন ও কাউন্সিল ২০১৮’ থেকে আগামী ৩ বছরের জন্য এ কমিটির ঘোষণা আসে।

আয়োজক সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোল্লা মো. রাশিদুল হকের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন মেলবোর্ন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি আলম মাহবুব।

পূর্ণাঙ্গ কমিটি আগামি দুই মাসের মধ্যে ঘোষণা করা হবে বলে জানান তিনি।

অস্ট্রেলিয়া আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এ রহমান অরুপ বলেন, “এটাই আওয়ামী লীগ অস্ট্রেলিয়া শাখার অনুমোদিত কমিটি। এখানে বিভ্রান্তির কোনো সুযোগ নেই।”

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মেলবোর্ন আওয়ামী লীগের সহ সভাপতি আজহারুল ইসলাম সোহাগ, সহ সভাপতি শহিদুল ইসলাম সরকার ও উপদেষ্টা খন্দকার সুফি সালেক।

এছাড়া টেলিকনফারেন্সে বক্তব্য দেন আওয়ামী লীগ অস্ট্রেলিয়া শাখার সভাপতি সিরাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সিকদার ও ক্যানবেরা আওয়ামী লীগের সভাপতি শামীম আলম।

অনুষ্ঠান শেষে টেলিফোনে নতুন কমিটির সদস্যদের শুভেচ্ছা জানান সিডনি আওয়ামী লীগের সভাপতি ও যুবলীগ কেন্দ্রীয় কমিটির উপ আন্তর্জাতিক সম্পাদক গাউসুল শাহজাদা আলম, সিডনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফয়সাল আজাদ ও ক্যানবেরা আওয়ামী লীগের সধারণ সম্পাদক রিপন খন্দকার।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!