২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিডনিতে ক্যাম্বেলটাউন বাংলা স্কুলে ‘পিঠামেলা’

অস্ট্রেলিয়ার সিডনিতে ক্যাম্বেলটাউন বাংলা স্কুলে প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে ‘পিঠামেলা’ অনুষ্ঠিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নাইম আবদুল্লাহ, সিডনি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2018, 03:42 PM

Updated : 11 Oct 2022, 12:33 PM

স্থানীয় সময় রোববার সকালে বাংলা স্কুলটির প্রাঙ্গনে উৎসবমুখর পরিবেশে দেশজ আদলে ও সাজ-সজ্জায় এতে প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন। 

স্কুলটির ব্যবস্থাপনা পর্ষদ সদস্য নাজমুল আহসান খান, সভাপতি আবদুল জলিল, সাধারণ সম্পাদক কাজী আশফাক রহমান ও মেলা আহ্বায়ক মাসুদ মিথুন উপস্থিত সবাইকে স্বাগত জানিয়ে পিঠা মেলার উদ্বোধন করেন।

খাবারের তালিকায় ছিল ভাপা পিঠা, তেলের পিঠা, পাটি সাপটা, চিতই পিঠা ও লটপটি, ছাঁচ পিঠা, মুখ পাকন, ঝাল পিঠা, কুলি পিঠা, নকশি পিঠা, চুটকি পিঠা, বিবি খানা, ফুল ঝুড়ি, নাড়ু, নান রুটি ও নেহারি, পরোটা মাংস, সবজি ও বিরিয়ানি।

বাহারি আয়োজনের এ বাঙালি খাবারের স্বাদ নিতে ও আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করতে সিডনির বিভিন্ন প্রান্ত থেকে ভোজনরসিক আর সংস্কৃতিমনা বাঙালিরা যোগ দেন।

ক্যাম্বেলটাউন বাংলা স্কুলের ছেলে-মেয়েদের দৃষ্টিনন্দন উপস্থাপনার মাধ্যমে শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

চারটি দলীয় সঙ্গীতের পাশাপাশি একক সঙ্গীত ও আবৃত্তি পরিবেশন করেন আলিশা, রুশনান, অপলা ও অরূপা, নোয়া, নাশওয়া, এলভিরা ও তাওহিদ।

বৃন্দ আবৃত্তি করেন তাওহিদ, স্বপ্নীল, ঋষিকা, রুশনান ও দৃপ্ত। আরেকটি দলগত আবৃত্তিতে অংশ নেন সাফিন, এথিনা, সুবাহ, সম্প্রীতি ও আরহান। নৃত্য পরিবেশনা করেন অবনী।

এরপর শুরু হয় সিডনির স্থানীয় জনপ্রিয় শিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনা। সঙ্গীত পরিবেশেন করেন শিশুশিল্পী মানাল আহমেদ, ফায়সাল শুভ, মিঠু, সুজন, জনি, দিব্য, মিজান রহমান, পুলক খান, গানের দল ‘লাল সবুজের’ পক্ষে মাসুদ মিথুন, লুৎফা খালেদ, বিজয় সাহা, তানভীর, সজল ও রহমান।

আবৃত্তি করেন রুমানা সিদ্দিকী, নাসরিন মোফাজ্জল ও শীর্ষেন্দু নন্দী। রাজশাহীর বিখ্যাত গম্ভীরা পরিবেশন করেন ফয়সাল শুভ ও মেজবাহ আহমেদ। কৌতুক পরিবেশন করেন ওয়াসিফ শুভ।

সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে মেলা আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান বাংলা স্কুলের অধ্যক্ষ রোকেয়া আহমেদ।

সাংস্কৃতিক অনুষ্ঠানটি পরিচালনা করেন সাংস্কৃতিক সম্পাদক সাজ্জাদ চৌধুরী। উপস্থাপনায় ছিলেন রুমানা সিদ্দিকী।

তবলায় ছিলেন স্কুলের নির্বাহী সদস্য বিজয় সাহা। শব্দ নিয়ন্ত্রণের দায়িত্বে ছিলেন আত্তাবুর রহমান। দেশজ মেলার আদলে করা লোকজ সাজসজ্জার মূল পরিকল্পনায় ছিলেন মাসুদ মিথুন ও আহমেদ সাগর। প্রচারে ছিলেন ইয়াকুব আলী।

আপ্যায়নে সহযোগিতা করেন স্বপন, পুলক, ইলা, মোনা, ফেরদৌস, নিলা, হাসি, লিনা, রুপা, মোনা, সঙ্গীত, শুভ, ইয়াকুব, বর্নি ও দিশা।

আগামীতে একই ধারাবাহিকতায় মেলা করার প্রত্যাশা নিয়ে পিঠামেলার আহ্বায়ক মাসুদ মিথুনের সার্বিক ব্যবস্থাপনায় পরিচালিত মেলাটি শেষ হয়।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!