শিক্ষার্থীদের আন্দোলনের সমর্থনে ইতালিতে মানববন্ধন
নিরাপদ সড়কের দাবিতে বাংলাদেশের শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন জানিয়ে মানববন্ধন করেছেন ইতালি প্রবাসী বাংলাদেশিরা।
স্থানীয় সময় রোববার দুপুরে দেশটির রাজধানী রোমে বিশ্বের সপ্তমাশ্চর্য কোলসিয়ামের সামনে এ মানববন্ধন থেকে বাংলাদেশে ছাত্রদের উপর হামলার প্রতিবাদ জানানো হয়।
তারা বলেন, নিরাপদ সড়কের দাবিতে বাংলাদেশে চলমান এ আন্দোলন নির্দলীয় ও নিরপেক্ষ আন্দোলন। দেশের ১৭ কোটি মানুষের দাবি আদায়ের লক্ষ্যে দেশের ছোট ভাই-বোনেরা রাজপথে নেমেছে। তাদের ৯ দফা দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে আন্দোলনে সমর্থন জানাচ্ছি। সেইসঙ্গে দ্রুত সময়ের মধ্যে তাদের সব শর্ত বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।
এছাড়াও তারা আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের উপর সন্ত্রাসী হামলার বিচার ও আহত শিক্ষার্থীদের চিকিৎসার দাবি জানান।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
