শিক্ষার্থীদের আন্দোলনে কানাডা পিডিআই এর সংহতি
নিরাপদ সড়কের দাবিতে বাংলাদেশে চলমান আন্দোলনে সংহতি জানিয়েছে কানাডাভিত্তিক প্রবাসী সংগঠন ‘প্রগতিশীল গণতান্ত্রিক উদ্যোগ’ (পিডিআই)।
স্থানীয় সময় রোববার বিকেলে কানাডার ড্যানফোর্থ অ্যাভিনিউতে সংগঠনটির নিজস্ব কার্যালয়ে এক সভায় এ আন্দোলনকে ‘ন্যায্য’ দাবি করে তার প্রতি সমর্থন দেন সংগঠনের নেতা-কর্মীরা।
সভায় আগামী ১৮ অগাস্ট স্থানীয় সময় বিকেলে টরন্টোর ২৫৫০ ড্যানফোর্থ অ্যাভিনিউর হোপ ইউনাইটেড চার্চে ‘জাতীয় শোক দিবস ও মুক্তিযুদ্ধের চেতনা’ শিরোনামে অনুষ্ঠেয় সভার প্রস্তুতি ও বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।
একই সঙ্গে এ আন্দোলন ও ছাত্রদের দাবি নিয়ে ‘জলঘোলা করার রাজনীতি’ বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানানো হয়।
আলোচনা সভায় আরও অংশ নেন আজিজুল মালিক, নাসির উদ দুজা, কাজী জহির, শাহীন হাসান, রোমান চৌধুরী ও হাবিব রহমান।
শোক দিবসের আলোচনা সভায় দেশপ্রেমিক প্রবাসী প্রগতিশীল, মুক্তমনা ও মুক্তিযুদ্ধের সপক্ষের সবাইকে সবান্ধর ও সপরিবারে অংশ নেওয়ার অনুরোধ করেছেন পিডিআই কানাডার যুগ্ম আহ্বায়ক আজিজুল মালিক ও বিদ্যুৎ রঞ্জন দে।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
