২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি ড্রেসডেন প্রবাসীদের

নিরাপদ সড়কের দাবিতে বাংলাদেশে চলমান আন্দোলনে সংহতি জানিয়ে মানববন্ধন করেছে জার্মানির ড্রেসডেনে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

দেবাশীষ সরকার, জার্মানি থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2018, 12:18 PM

Updated : 11 Oct 2022, 12:33 PM

রোববার বিকালে ড্রেসডেনে বসবাসরত বাংলাদেশি শিক্ষার্থী ও পেশাজীবীরা ড্রেসডেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করে।

দেশের কিশোর-কিশোরীদের উপর হামলা ও নির্যাতনের অভিযোগ করা হয় এ কর্মসূচিতে এবং এসব হামলার নিন্দা জানানো হয়। এছাড়া আন্দোলনে প্রস্তাবিত নয় দফা দাবি আদায়ের জন্যে আন্তর্জাতিক সংস্থা ও সংবাদসংস্থাগুলোর প্রতি আহ্বান জানানো হয় মানববন্ধন কর্মসূচি থেকে।

ড্রেসডেনে বসবাসরত এই প্রবাসী বাংলাদেশিরা শিক্ষার্থীদের দাবির পক্ষে থাকার অঙ্গীকার জানিয়ে অনুষ্ঠান শেষ করে।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!