২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিডনিতে মিউচুয়াল হোমস ব্যাডমিন্টন প্রতিযোগিতা শুরু

অস্ট্রেলিয়ার সিডনিতে প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে ‘মিউচুয়াল হোমস ব্যাডমিন্টন প্রতিযোগিতা’ শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নাইম আবদুল্লাহ, সিডনি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2018, 05:07 PM

Updated : 11 Oct 2022, 12:33 PM

স্থানীয় সময় রোববার সিডনির লাকেম্বা পেরি পার্কের ইনডোর স্টেডিয়ামে এ প্রতিযোগিতায় ছেলে-মেয়েদের মোট ছেচল্লিশটি দল নিবন্ধন করেছে বলে আয়োজকরা জানান।

আনিসুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে অস্ট্রেলিয়া ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়।

উদ্বোধনী বক্তব্য দেন অস্ট্রেলিয়া সরকারের শিক্ষা ও সাংস্কৃতিক শ্যাডো মন্ত্রী জিহাদ দীপ।

আরও বক্তব্য দেন ক্যানটারবারি সিটি কাউন্সিল মেয়র কাহল আসফোর, মিউচুয়াল হোমসের মালিক এনাম হক ও কাউন্সিলর মাসুদ চৌধুরী।

নকআউট ভিত্তিতে খেলার প্রাথমিক ফলাফল নির্ধারিত হওয়ার তিন সপ্তাহ পর সেমিফাইনাল ও ফাইনাল অনুষ্ঠিত হবে বলে আয়োজকরা জানান।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!