যুক্তরাষ্ট্রে ‘গণতন্ত্র পুনরুদ্ধার মঞ্চে’র বিক্ষোভ
খালেদা জিয়ার মুক্তি ও গ্রেপ্তারকৃত বিএনপির নেতাকর্মীদের মুক্তির দাবিতে যুক্তরাষ্ট্রে বিক্ষোভ করেছে ‘গণতন্ত্র পুনরুদ্ধার মঞ্চ’।
শনিবার নিউ ইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে ডাইভার্সিটি প্লাজায় এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
এ সময় ‘গণতন্ত্র পুনরুদ্ধার মঞ্চ’-এর সভাপতি জসীমউদ্দিন বলেন, “ধৈর্যের বাঁধ ভেঙ্গে যাচ্ছে। এখন প্রতিরোধ রচনার সময়।”
সংগঠনটির সেক্রেটারি সাইদুর রহমান বলেন, “বাংলাদেশে বিরোধী মতপ্রকাশের কোনই সুযোগ নেই। এ অবস্থায় গণতান্ত্রিক প্রতিষ্ঠানটি ধ্বংসের মুখে।”
যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক কোষাধ্যক্ষ জসীম ভূইয়া বলেন, “সরকারের স্বেচ্ছাচারিতায় গণতন্ত্র আজ নির্বাসনে। তাই ১/১১ এর চেতনায় এই প্রবাস থেকেই দুর্বার আন্দোলন রচনা করে বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। আন্দোলনের মধ্য দিয়েই কেয়ারটেকার সরকারের দাবিও আদায় করতে হবে।”
এ সময় নেতাদের মধ্যে আরও ছিলেন মশিউর রহমান, ফরহাদ খন্দকার, মোহাম্মদ আতিকুর রহমান, মার্শাল মুরাদ, আনিসুর রহমান, হুমায়ুন কবীর ও সাইফুল আলম।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
