২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষার্থীদের আন্দোলনের সমর্থনে সিডনিতে মানববন্ধন

নিরাপদ সড়কের দাবিতে বাংলাদেশের শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে মানববন্ধন করেছেন অস্ট্রেলিয়ার সিডনি প্রবাসী বাংলাদেশিরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নাইম আবদুল্লাহ, সিডনি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2018, 04:40 PM

Updated : 11 Oct 2022, 12:32 PM

স্থানীয় সময় শনিবার বিকেলে ল্যাকেম্বার রেলওয়ে প্যারেডে এ মানববন্ধনে সিডনির বিভিন্ন প্রান্ত থেকে বন্ধুবান্ধব, পরিবার-পরিজন ও ছেলে-মেয়েদের নিয়ে অংশ নেন প্রবাসী বাংলাদেশিরা।

প্রবাসী শিক্ষার্থী, রাজনৈতিক ও সামাজিক নেতা-কর্মী এবং গণমাধ্যমকর্মীরা নানা স্লোগান লেখা পোস্টার-প্ল্যাকার্ড হাতে নিয়ে জড়ো হন মানববন্ধন এলাকায়।

সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশনের পর মানববন্ধন থেকে নিরাপদ সড়কের দাবিতে রাজধানী ঢাকাসহ সারা দেশের স্কুল-কলেজের আন্দোলনরত শিক্ষার্থীদের নয় দফা দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে আন্দোলনের প্রতি সমর্থন জানানো হয়।

বাসচাপায় দুই শিক্ষার্থীর মৃত্যুতে দুর্ঘটনার জন্য ‘অদক্ষ চালক ও ফিটনেসবিহীন গাড়িকে দায়ি করে দোষীদের শাস্তির দাবি জানান প্রবাসীরা।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!