নিউ ইয়র্কে বিজনেস ডেভলপমেন্ট ওয়ার্কশপ
কুইন্সের পর নিউইয়র্ক সিটির ব্রঙ্কসেও ‘বিজনেস নেটওয়ার্কিং গ্রুপ’র বিজনেস ডেভলপমেন্ট কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
ব্রঙ্কসের বাংলাবাজার এলাকায় গত রোববার সন্ধ্যায় এ ওয়ার্কশপে বিষয়ভিত্তিক আলোচনার সূত্রপাত করেন ইয়াকুব এ খান ।
ব্যবসায়ী, বিনিয়োগকারি ছাড়াও ব্যবসায় আগ্রহীরা কর্মশালায় অংশ নেন।
এর আগের সপ্তাহে নিউ ইয়র্ক সিটির কুইন্স প্যালেসে একই সংগঠনের ব্যানারে আরেকটি কর্মশালা অনুষ্ঠিত হয়। বিনা ফি অথবা প্রবেশ মূল্যহীন এমন কর্মশালা উঠতি কম্যুনিটির জন্যে অত্যন্ত প্রয়োজন বলে সুধিজনের আগ্রহের প্রেক্ষিতে ইয়াকুব এ খান এবং মোহাম্মদ এন মজুমদারের এ উদ্যোগের প্রশংসা করছেন সকলে।
ইয়াকুব এ খান বলেন, “বাংলাদেশি কমিউনিটির প্রায় ৯৯ ভাগ ব্যবসাই শুরু করা হয় সঠিক পরিকল্পনা ছাড়া। যার ফলে অধিকাংশ ব্যবসাই মাঝপথে বন্ধ হয়ে যায়। এতে অনেকেই মারাত্মক আর্থিক ও মানসিক ক্ষতির শিকার হোন।”
মডারেটর ছিলেন কমিউনিটি অ্যাক্টিভিস্ট ও মূলধারার রাজনীতিক মোহাম্মদ এন মজুমদার। এছাড়াও আলোচক ছিলেন নিউ ইয়র্কের হার্টল্যান্ড পেমেন্ট সিস্টেমসের রিলেশনশিপ ম্যানেজার রহমান আরশাদ, মাস মিউচ্যুয়াল মেট্রো নিউইয়র্ক’র ফাইন্যান্সিয়াল প্রফেশনাল মোহাম্মদ গাফফার ও সিপিএ আহাদ আলী।
শুভেচ্ছা বক্তব্য দেন স্টার্লিং বাংলাবাজার বিজনেস অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি গিয়াস উদ্দিন।
কর্মশালার শুরুতে কুরআন থেকে তেলাওয়াত করেন বাংলাবাজার জামে মসজিদের খতীব মাওলানা আবুল কাশেম এয়াহইয়া।
এশিয়ান মাল্টি সার্ভিসের কর্ণধার সাইদুর রহমান লিংকন, খলিল বিরিয়ানী হাউজের স্বত্ত্বাধিকারী মোঃ খলিলুর রহমান, সিপিএ জাকির চৌধুরী, ডা. হেলাল উদ্দিন, নিউ ইয়র্ক ইন্স্যুরেন্সের সোহেল রানা, বাংলাবাজার জামে মসজিদের সাধারণ সম্পাদক লালন আহমেদ, কমিউনিটি অ্যাক্টিভিস্ট মনজুর চৌধুরী জগলুল, আসাদুজ্জামান, রেক্সোনা মজুমদার সহ কমিউনিটির বিভিন্ন স্তরের ব্যবসায়ী, উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
