যুক্তরাষ্ট্রে জয়ের জন্মদিন উদযাপন
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের ৪৮তম জন্মদিন উদযাপন করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ।
রোববার রাতে নিউ ইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে চাংপাই পার্টি হলে কেক কেটে দিনটি উদযাপন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সামছুদ্দিন আজাদ ও অনুষ্ঠান পরিচালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ।
এ সময় দেওয়া বক্তব্যে সামছুদ্দিন আজাদ সজীব ওয়াজেদ জয়ের কার্যক্রমের প্রশংসা করেন।
নেতাদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক মহিউদ্দীন দেওয়ান ও আব্দুল হাসিব মামুন, প্রচার সম্পাদক এনাম, মানবধিকার সম্পাদক মিসবাহ আহাম্মেদ, প্রবাসী কল্যাণ সম্পাদক সোলায়মান আলী, উপ প্রচার সম্পাদক তৈয়বুর রহমান টনি, যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের সভাপতি কাজী আজিজুল হক খোকন, সাধারণ সম্পাদক জুয়েল আহাম্মেদ এবং কেন্দ্রীয় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ আন্তর্জাতিক সম্পাদক সাখাওয়াত বিশ্বাস।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
