২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে ধীরেন্দ্রনাথ দত্তের জন্মদিবস পালনের প্রস্তুতি

ধীরেন্দ্রনাথ দত্তের জন্মদিবসে নিউ ইয়র্কে ‘ধীরেন্দ্রনাথ দত্ত পরিষদ’-এর উদ্যোগে স্মারক বক্তৃতা ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2018, 12:14 PM

Updated : 19 Aug 2022, 02:24 PM

আগামী বৃহস্পতিবার ধীরেন্দ্রনাথ দত্তের ১৩২তম জন্মদিবস উপলক্ষে আয়োজিত এ স্মারক বক্তব্য দেওয়ার জন্য  ধীরেন্দ্রনাথ দত্তের নাতনী অ্যারোমা দত্ত আসবেন বলে জানিয়েছে আয়োজকরা।

অনুষ্ঠানে বক্তা হিসেবে টেনেসি থেকে উপস্থিত থাকবেন অধ্যাপক ওহেদুজ্জামান মানিক।

আগামী বইমেলায় ঢাকা থেকে ধীরেন্দ্রনাথ দত্তকে নিয়ে একটি সংকলন প্রকাশ করা হবে। আগ্রহীদের আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে লেখা জমা দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে।

সংগঠনের সভাপতি শিতাংশু গুহ বলেন, “ভাষার ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশ। বাংলা ভাষার পক্ষে প্রথম আনুষ্ঠানিক বক্তব্য দেন শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত। এই মহান নেতাকে স্মরণ ও তাঁর প্রাপ্য সম্মান দেওয়ার জন্য আমরা এবার থেকে প্রতি বছর তাঁর জন্মদিন উদযাপন করব।”

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!