মালদ্বীপে বাংলাদেশ দূতাবাসে জাতীয় পাবলিক সার্ভিস দিবস
মালদ্বীপে ‘স্থায়ী উন্নয়ন লক্ষ্য বাস্তবায়নের জন্য সুশাসন নিশ্চিতকরণ’ শ্লোগানে জাতীয় পাবলিক সার্ভিস দিবস-২০১৮ পালন করেছে দেশটিতে বাংলাদেশ দূতাবাস।
স্থানীয় সময় সোমবার দেশটির রাজধানী মালেতে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাষ্ট্রদূত আখতার হাবীব।
দিবসটি উপলক্ষে দূতাবাসের অভ্যর্থনা কক্ষ আধুনিকীকরণ, বাংলাদেশের লোকশিল্প, কারুশিল্প প্রদর্শনী কর্ণার স্থাপন, দূতাবাসের নিরাপত্তায় ক্লোজড সার্কিট ক্যামেরা স্থাপন ও ‘ডিজিটাল বাংলাদেশ এ টেল অব ট্রান্সফর্মেশন’ শিরোনামে একটি তথ্যচিত্র দেখানো হয়।
অনুষ্ঠানে দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী ও প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
