যুক্তরাষ্ট্রে অংকুর বাংলা স্কুলের ‘আনন্দমেলা’
যুক্তরাষ্ট্রের লেন্সডেল শহরে ‘অঙ্কুর বাংলা স্কুল’-এর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘আনন্দ মেলা-২০১৮’।
শনিবার পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যে ফিলাডেলফিয়া সিটি সংলগ্ন লেন্সডেলের ডক মেনোনিয়েট একাডেমি অডিটোরিয়ামে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ থেকে টেলিভিশন এবং মঞ্চ নাটকের অভিনেতা আজিজুল হাকিম, অভিনেত্রী তারিন, নৃত্যশিল্পী শ্রাবণী, সাব্বির আহম্মেদ রনি, জিনাত হাকিমের পরিচালিত মঞ্চ নাটক ‘লটারি’ উপস্থাপন করা হয়।
বাংলা স্কুলের সদস্য মৃণ্ময় চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন বাংলা স্কুলের প্রধান সমন্বয়কারী মফিজুল ইসলাম। প্রধান অতিথি ইব্রুল হাসান চৌধুরী সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।
এরপর নাচ পরিবেশন করেন শ্রাবণী। এছাড়া গান পরিবেশন করেন প্রবাসী শিল্পী মুনসুর এবং নাদিরা।
আজিজুল হাকিম ও তারিন অভিনীত ‘লটারি’ নাটক মঞ্চস্থ শেষে জিনাত হাকিম উপস্থিত দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানান মনোযোগ দিয়ে তা দেখার জন্যে।
অঙ্কুর বাংলা স্কুলের পক্ষ থেকে শিল্পীদের সম্মানসূচক ক্রেস্ট তুলে দেন ইব্রুল হাসান চৌধুরী, পাপিয়া চৌধুরী, বাংলা স্কুলের কো-অর্ডিনেটর অমি ইসলাম, মোহাম্মদ হারেস, কাজি মতিউর রহমান, ইফতেখার আহম্মেদ, মুন্সুর আলী মিঠু ও ভানু চৌধুরী।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
