সিডনিতে বাংলা সঙ্গীত ও পিঠা উৎসব অনুষ্ঠিত
অস্ট্রেলিয়ার সিডনিতে সাংস্কৃতিক সন্ধ্যার পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে পিঠা উৎসব।
প্রবাসী বাংলাদেশিদের সংগঠন ‘আমরা বাংলাদেশী, সিডনি’ এর উদ্যোগে স্থানীয় সময় রোববার সিডনির ল্যাকাম্বা লাইব্রেরিতে এ অনুষ্ঠানটি আয়োজন করা হয়।
মো. গোলাম মোস্তফার সঞ্চালনায় শিশু রাইয়ার কোরআন তেলোয়াত ও রাশেদ খানের শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরুর পর সমবেত কণ্ঠে বাচ্চাদের দলীয় গান পরিবেশন করে রুহাব, রুবাব, সামাহ ও রাহা। তাদের হারমোনিয়ামে সহায়তা করেন রুনা।
সাব্বির একক সঙ্গীত এবং রানার সাথে যৌথ সঙ্গীত পরিবেশন করে দর্শক শ্রোতাদের সুরের মূর্ছনায় মাতিয়ে রাখেন। দলীয় গান পরিবেশন করেন ঐকতানের আনিস ও রোখসানা।
অনুষ্ঠানে কবি আল মাহমুদ ও কবি ফররুখ আহমেদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে শিবলি আবদুল্লাহ কবিতা আবৃতি করেন।
পরে মাসুদ চৌধুরী, এনাম হক ও মোহাম্মেদ আবদুল মতিন মঞ্চে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। পিঠা ও রাতের খাবার পরিবেশনের পর অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
