২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিঙ্গাপুরে প্রবাসীদের নিয়ে ক্রিকেট টুর্নামেন্ট

সিঙ্গাপুরে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে প্রবাসীদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে সীমিত ওভারের ক্রিকেট টুর্নামেন্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

প্রবাস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2018, 06:52 PM

Updated : 11 Oct 2022, 12:31 PM

স্থানীয় সময় রোববার দেশটিতে বাংলাদেশ কমিউনিটির সহায়তায় ওই ‘বাংলাদেশ ক্রিকেট কার্নিভাল-২০১৮’ শিরোনামে ওই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশ দূতাবাস জানিয়েছে।  

সিঙ্গাপুর সিটির ইয়র্কার ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশ দূতাবাসের নিজস্ব দলসহ মোট ১২টি দল প্রতিযোগিতায় অংশ নেয়।

সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় উল্লেখযোগ্য সংখ্যক দর্শক মাঠে উপস্থিত হয়ে নিজ নিজ দলকে সমর্থন জানানোর পাশাপাশি পুরো টুর্নামেন্টটি উপভোগ করেন।

টুর্নামেন্টে টিএলসি দল চ্যাম্পিয়ন এবং টিম নোয়াখালী রানার্স-আপ হয়।

সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. মোস্তাফিজুর রহমান প্রতিযোগিতার উদ্বোধন এবং টুর্ণামেন্ট শেষে বিজয়ীদের মধ্যে ট্রফি বিতরণ করেন।

পুরস্কার বিতরণীর সময় রাষ্ট্রদূত মোস্তাফিজুর বলেন, “হাই কমিশন এবং কমিউনিটির মধ্যকার মেলবন্ধন জোরদার করতেই এই প্রয়াস।”

প্রথমবারের মতো এই টুর্ণামেন্ট আয়োজনে সংশ্লিষ্ট সকলকে তিনি ধন্যবাদ জানান।

পরবর্তীতে আরও বৃহত্তর পরিসরে এ ধরনের টুর্ণামেন্টসহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে তিনি জানান।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!