২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কোটা সংস্কার: নিপীড়ন বন্ধের আহ্বান কানাডা পিডিআই এর

কোটা সংস্কারের ‘দাবি পূরণ ও ছাত্র নিপীড়ন বন্ধের’ আহ্বান জানিয়ে প্রতিবাদ সভা করেছে কানাডাভিত্তিক প্রবাসী সংগঠন ‘প্রগতিশীল গণতান্ত্রিক উদ্যোগ’ (পিডিআই)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

অখিল সাহা, কানাডার টরন্টো থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2018, 03:39 PM

Updated : 08 Apr 2022, 06:42 PM

গত ৮ জুলাই স্থানীয় সময় বিকেলে টরন্টোর ২৮৮৩ ড্যানফোর্থ অ্যাভিনিউয়ের নিচতলায় পিডিআই এর নিজস্ব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে কোটা সংস্কার আন্দোলনকে ‘যৌক্তিক ও স্বতস্ফূর্ত’ দাবি করে আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের বিরুদ্ধে করা সব মামলা প্রত্যাহার ও দমন-নিপীড়ন বন্ধের উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানায় সংগঠনটি।

পিডিআই কানাডার যুগ্ম আহ্বায়ক বিদ্যুৎ রঞ্জন দে’র  সভাপতিত্বে সভায় শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলার নিন্দা জানিয়ে বক্তারা বলেন, ‘মুক্তিযোদ্ধা পরিবারের পোষ্য, প্রতিবন্ধী, নারী, আদিবাসী ও অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা জনগোষ্ঠীর জন্য যুক্তিসংগত ও সুনির্দিষ্ট সুযোগ রেখে কোটা পদ্ধতি সংস্কার করা প্রয়োজন’।

সভায় বক্তব্য দেন আয়োজক সংগঠনের যুগ্ম আহ্বায়ক আজিজুল মালিক, ডাকসুর প্রাক্তন যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ দুজা, পিডিআই সংগঠক অর্থনীতিবিদ আজিজুল হক, প্রাক্তন ছাত্র ইউনিয়ন নেতা সৌমেন সাহা, লেখক ফারহানা আজিম শিউলী, পিডিআই সদস্য রওশন জাহান উর্মি, পিডিআই সদস্য কাজী জহির, শিল্পী শেখর গোমেজ, পিডিআই সদস্য আতাউর রহমান, উদীচী কর্মী মিনারা বেগম, পিডিআই সদস্য মনোরঞ্জন তালুকদার, পিডিআই সদস্য মাশুক মিয়া, পিডিআই সদস্য মো. শাহীন হাসান ও পিডিআই সমন্বয়ক মাহাবুব আলম।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!