সাসকাটুনে বাংলাদেশিদের ‘বাংলা উৎসব’
কানাডার সাসকাচুয়ান প্রদেশের সাসকাটুনে অষ্টমবারের মতো অনুষ্ঠিত হলো ‘বাংলা উৎসব ২০১৮’।
স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় সাসকাটুনের সেন্ট পল চার্চে অনুষ্ঠিত এ উৎসব বাঙালিদের মিলনমেলায় পরিণত হয়।
অনুষ্ঠানের শেষপর্বে প্রবাসীরা বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র, গান, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করেন। নৃত্য পরিবেশন করে ‘ইন্ডিয়ান স্কুল অব ড্যান্স অ্যান্ড মিউজিক’ এর ছাত্রীরা।
মিলনমেলায় সিঙ্গাড়া, পিঁয়াজু, জিলাপি আর ঝালমুড়ির মতো মুখরোচক খাবারের পাশাপাশি ছিল ৫০/৫০ লটারি।
শংকর দাস উপস্থিত অতিথি ও স্বেচ্ছাসেবকদের শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি টানেন।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
