২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আটলান্টায় ফোবানা সম্মেলনে ‘বিজ্ঞান মেলা’র উদ্যোগ

যুক্তরাষ্ট্রের আটলান্টায় অনুষ্ঠিতব্য ৩২তম ফোবানা সম্মেলনে ‘বিজ্ঞান মেলা’র আয়োজন করবে ‘বাংলাধারা’।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রুমী কবির, আটলান্টা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2018, 01:57 PM

Updated : 11 Oct 2022, 12:28 PM

২৭ জুলাই থেকে তিন দিনব্যাপী আটলান্টার ডাউন টাউনে ওয়ার্ল্ড কংগ্রেস সেন্টারে অনুষ্ঠিত হতে যাওয়া ফোবানা সম্মেলনে এ বিজ্ঞান মেলা আয়োজনের খবরটি নিশ্চিত করেন আয়োজক সংগঠনের সদস্য সচিব নাহিদুল খান সাহেল।

তিনি বলেন, “ইতোমধ্যেই তিন দিনের এই আয়োজনটির ব্যবস্থাপনা ও দেখভাল করার দায়িত্ব নিয়েছে আটলান্টার মুক্ত চিন্তা সুস্থ ধারার সংগঠন ‘বাংলাধারা’। আমরা নতুন প্রজন্মের সকল শিশু-কিশোরদেরকে বিজ্ঞানের চমক সৃষ্টিকারী নানা উদ্ভাবনী প্রজেক্ট নিয়ে এই মেলায় অংশগ্রহণের জন্যে আমন্ত্রণ জানাচ্ছি। বিশেষ করে অভিভাবকরা তাদের সন্তানদেরকে এই আয়োজনের সাথে সম্পৃক্ত করার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারবেন।”

বিজ্ঞান প্রজেক্ট নিয়ে সম্মেলনের ভেন্যুতে অনুষ্ঠেয় এই বিজ্ঞান মেলায় অংশ নিতে ইচ্ছুক শিশু-কিশোরদেরকে বাংলাধারার সমন্বয়ক মাহবুবুর রহমান ভুইয়ার সাথে ৪০৪ ২০২ ৬৪৮৪ এই টেলিফোনে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!