২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মদিনায় সড়ক দুর্ঘটনায় আহত একজনের মৃত্যু

সৌদি আরবের মদিনায় সড়ক দুর্ঘটনায় আহত আরেক বাংলাদেশি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মো. শফি উল্লাহ, সৌদি আরব প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2018, 11:48 AM

Updated : 19 Aug 2022, 02:16 PM

নিহত মোশতারা আক্তার (৩৫) গাইবান্দা জেলার রাশেদুল ইসলাম রাবুর স্ত্রী।

স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় মদিনার কিং ফাহাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে জানান অপর আহত বাংলাদেশি শফিউল আলম।

গত ২৬ জুন দেশে ফেরার উদ্দেশ্যে সপরিবারে বিমানবন্দরের উদ্দেশ্যে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন রাশেদুল ইসলাম। এ ঘটনায় আহত অবস্থায় তার স্ত্রী ও দুই সন্তানকে আশঙ্কাজনক অবস্থায় মদিনা কিং ফাহাদ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় নিহত রাশেদুল ইসলাম রাবুর স্ত্রী মোশতারা আক্তার মারা গেছেন।

তাদের দুই সন্তান মুনতাহিন ইসলাম ও যারিফ ইফতেজারও তাদের সাথে আহত হয়। তবে তারা বর্তমানে সুস্থ আছে।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!