ফ্রান্সে উবারভিলিয়ের নগর উৎসবে উদীচী
ফ্রান্সের উবারভিলিয়ে শহরে বসবাসরত বিভিন্ন দেশের জাতিগোষ্ঠীর সমন্বয়ে অনুষ্ঠিত ‘নগর উৎসব’-এ অংশ নিয়েছে ‘বাংলা ভাষা ও সাংস্কৃতিক কেন্দ্র’।
রোববার সকালে প্রতি বছরের মতো এবারও এ উৎসবের আয়োজন করেছে নগর উৎসব (ফেত দো লা ভিল)।
উৎসবে উদীচীর স্টল পরিদর্শন করেন উবারভিলিয়ে শহরের মেয়র মারিয়েম দারকাউই, প্রথম সহকারী মেয়র আন্তনি দাগে, মেরির আন্তর্জাতিক বিভাগের পরিচালক কার্লোস সামেদু, সহকারী মেয়র ক্যামেলা কামিলি ও শহরে অবস্থানরত বিভিন্ন সংগঠনের নেতারা।
উৎসবে নাচের দায়িত্বে ছিলেন বাংলা ভাষা ও সাংস্কৃতিক কেন্দ্রের নৃত্য বিভাগের প্রশিক্ষক মো.শরিফুল ইসলাম ও সুবর্না তালুকদার। উৎসবের নৃত্যাংশের সমন্বয়ের দায়িত্বে ছিলেন ফ্রান্স উদীচীর সহ সভাপতি পলাশ বড়ুয়া।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
