সিডনিতে রাজশাহী ক্যাডেট প্রাক্তনদের পুনর্মিলনী
অস্ট্রেলিয়ায় ‘ঈদ পুনর্মিলনী’ করেছেন সেখানে বসবাসরত রাজশাহী ক্যাডেট কলেজ প্রাক্তন শিক্ষার্থীরা।
স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় সিডনির একটি ফাংশন সেন্টারে এ আয়োজন করে দেশটিতে কলেজটির প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘অরকা’।
অস্ট্রেলিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনারের উপস্থিতিতে এতে সংগঠনটির নতুন কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয়।
পুনর্মিলনীর আয়োজনে ছিলো শিশু-কিশোরদের সাংস্কৃতিক অনুষ্ঠান, স্থানীয় ব্যান্ড ‘কৃষ্টির’ গান ও র্যাফেল ড্র।
আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক মোখতারুল ওয়াদুদ সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
