সিডনি প্রেস অ্যান্ড মিডিয়া কাউন্সিলের ঈদ পুনর্মিলনী
অস্ট্রেলিয়ায় প্রবাসী সাংবাদিকদের সংগঠন ‘সিডনি প্রেস অ্যান্ড মিডিয়া কাউন্সিল’ এর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সময় রোববার সিডনির স্থানীয় একটি রেস্টুরেন্টে এতে আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মেদ আব্দুল মতিনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন কাউন্সিলের সভাপতি এনামুল হক।
সভায় অস্ট্রেলিয়ার মূলধারার গণমাধ্যমের সঙ্গে কাজ করার পাশাপাশি অন্যান্য কমিউনিটির সঙ্গে যুক্ত হয়ে সংবাদ আদান-প্রদানের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
এছাড়া সংগঠনের তহবিল সংগ্রহ, নতুন সদস্য নেওয়াসহ বিভিন্ন সামাজিক কর্মসূচী পরিচালনার জন্য তিনটি উপ কমিটি গঠিন করা হয়।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
