২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাদ্রিদে ১৬ দেশের বনভোজনে বাংলাদেশিরা

স্পেনে ১৬ দেশের অভিবাসীদের সঙ্গে বনভোজন করেছেন দেশটিতে বসবাসরত বাংলাদেশিরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সাহাদুল সুহেদ, স্পেন থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2018, 04:55 PM

Updated : 11 Oct 2022, 12:27 PM

স্থানীয় সময় শনিবার বিকেলে দেশটির রাজধানী মাদ্রিদে রাণী সোফিয়া জাদুঘরে প্রথমবারের মতো এতে অংশ নেয় প্রবাসী বাংলাদেশি সংগঠন ‘ভালিয়েন্তে বাংলা’। মাদ্রিদের লাভাপিয়েস অঞ্চলের ষোলটি দেশের অভিবাসী সংগঠনকে নিয়ে এ বনভোজনের আয়োজন করে জাদুঘর কর্তৃপক্ষ।

স্থানীয়দের পাশাপাশি বাংলাদেশ, সেনেগাল, কলম্বিয়া, মরক্কো, আর্জেন্টিনা ও ডমিনিকার প্রায় পাঁচশ অভিবাসী এ যৌথ বনভোজনে অংশ নেন।

এতে স্বাগত বক্তব্য দেন সোফিয়া জাদুঘরের পরিচালক মানুয়েল বরখা, আঞ্চলিক প্রতিনিধি রাফায়েলা পিমিয়েন্তেল ও ভালিয়েন্তে বাংলার সভাপতি ফজলে এলাহি।

ফজলে এলাহি বলেন, “ভিনদেশিদের কাছে আমাদের বাঙালি সংস্কৃতি তুলে ধরা এবং বিভিন্ন দেশের অভিবাসীদের সঙ্গে একে অপরের পরিচয় ও ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টির উপলক্ষ হিসেবে কাজ করবে জাদুঘরের এ যৌথ পিকনিক।”

জাদুঘরের সাবাতিনি পার্কে এ বনভোজনে অভিবাসীরা নিজের দেশের ঐতিহ্যবাহী খাবার নিয়ে আসেন। বাংলাদেশি নারীদের তৈরি করা বিভিন্ন ধরণের পিঠা সবার দৃষ্টি কাড়ে।

খাবারের পাশাপাশি ছিল বিভিন্ন দেশের সাংস্কৃতিক পরিবেশনা। বাংলাদেশি নাচ পরিবেশন করেন লামিয়া ও তার দল। এছাড়াও সেনেগালের মউমার দাইয়ি, কলম্বিয়ার দেইসি মেসিয়াস গারসিয়ার নাচ সবার দৃষ্টি কাড়ে।

বনভোজনে বাংলাদেশি কমিউনিটি নেতা-কর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন- জহিরুল ইসলাম, রমিজ উদ্দিন, আবু জাফর রাসেল, আফরোজা রহমান, আলমগীর হোসেন, এমআই আমিন, তানিয়া সুলতানা, লোনা আলম, জান্নাত শিউলি, নিগার সুলতানা, মারুফা আরেফিন, মুক্তা মাহমুদা ও মুন্নি।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!