২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বেলজিয়ামে আওয়ামী লীগের উন্নয়ন বিষয়ক সেমিনার

‘বাংলাদেশের অর্থনীতি, উন্নয়ন ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ’ শিরোনামে সেমিনার করেছে বেলজিয়াম আওয়ামী লীগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিদ্যুৎ বড়ুয়া, বেলজিয়ামের ব্রাসেলস থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2018, 05:25 PM

Updated : 19 Aug 2022, 02:14 PM

স্থানীয় সময় বৃহস্পতিবার দেশটির রাজধানী ব্রাসেলসে ইউরোপিয়ান পার্লামেন্টের কক্ষে এতে সভাপতিত্ব করেন ইউরোপিয়ান পার্লামেন্টের সদস্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক প্রতিনিধি দলের ভাইস প্রেসিডেন্ট রিচার্ড কর্বেট।

বেলজিয়াম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর চৌধুরী রতনের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য দেন সম্মেলনের উদ্যোক্তা ও একই সংগঠনের সভাপতি সহিদুল হক।

এতে পেনেলিস্ট ও বক্তা হিসাবে উপস্থিত ছিলেন সাজ্জাদ করিম, ইউরোপিয়ান ইউনিয়নে বাংলাদেশের রাষ্ট্রদূত সাহাদত হোসেন, দক্ষিণ এশিয়ান ডেমোক্রেটিক ফোরামের পরিচালক পাওলো কসাকা, সর্ব ইউরোপিয় আওয়ামী লীগের সভাপতি অনিল দাস গুপ্ত, সাধারণ সম্পাদক এম এ গনি এবং সম্মেলনের উদ্যোক্তা-সমন্বয়ক ও সর্ব ইউরোপিয় আওয়ামী লীগের প্রচার সম্পাদক খোকন শরীফ।

আরও বক্তব্য দেন যুক্তরাজ্য লেভার পার্টি থেকে নির্বাচিত সদস্য সাজ্জাদ করিম, সম্মেলনের অপর সমন্বয়ক এম এম মোর্শেদ, নাদিয়া ও বিদ্যুৎ বড়ুয়া।

উপস্থিত ছিলেন ইসমত জাহান, ‘বাংলাদেশ সাপোর্ট গ্রুপ’ (বাসুগ) এর সভাপতি বিকাশ বড়ুয়া ও ইউরোপিয় বাংলাদেশ ফোরামের সভাপতি আহমেদ আনছার উল্লাহ।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!