২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কুয়েতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

কুয়েতে সড়ক দুর্ঘটনায় এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আ হ জুবেদ, কুয়েত থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2018, 04:16 PM

Updated : 11 Oct 2022, 12:27 PM

নিহত রুহুল আমিন চৌধুরীর (৬০) বাড়ি কুমিল্লার মুরাদনগর থানার নগরপাড় গ্রামে।

গত ২১ জুন কুয়েতের ওয়াফরা এলাকার ছয়শ নাম্বার রোডে রাস্তার পাশে থাকা একটি লাইট পোস্টের সঙ্গে ধাক্কা খায় রুহুল আমিনের চলন্ত গাড়ি, এতে ঘটনাস্থলে তিনি মারা যান। দেশটিতে বাংলাদেশ দূতাবাস তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

Image
নিহত রুহুল আমিন চৌধুরীর কফিন

নিহত রুহুল আমিন চৌধুরীর কফিন

নিহত রুহুল আমিনের ভাগিনা হাসান কামাল জানান, গাড়িটি চালাচ্ছিলেন তার মামা রুহুন আমিন। রুহুল আমিন ১৯৮৩ সালে কুয়েত এসেছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি ড্রাইভিং পেশায় যুক্ত ছিলেন।

কুয়েতে তার মেয়ে মেয়ে তাসলিমা ও তার স্বামী, ছোট ভাই ইয়াওর হুসেন, ভাগিনা হাসান কামাল ও আরেক ভাই আবু তাহের বসবাস করেন।

রুহুল আমিনের ভাই ইয়াওর হুসেন জানান, যদিও বিমান বাংলাদেশ সরকারি খরচে প্রবাসীদের লাশ দেশে পাঠায় কিন্তু এতে সপ্তাহখানেক সময় লাগতে পারে। তাই গত বৃহস্পতিবার নিহত ভাইয়ের লাশ নিজ খরচে দেশে পাঠিয়েছেন ইয়াওর হুসেন।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!