২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিউ ইয়র্কে ‘বেনের’ ২০ বছর পূর্তি উৎসব শনিবার

পরিবেশ রক্ষা বিষয়ক সংগঠন ‘বাংলাদেশ এনভায়রনমেন্ট নেটওয়ার্ক’ (বেন) যুক্তরাষ্ট্রে তাদের ২০ বছর পূর্তি উৎসব পালন করতে যাচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2018, 04:18 PM

Updated : 19 Aug 2022, 02:14 PM

আগামীকাল নিউ ইয়র্কে জ্যাকসন হাইটসের পিএস ৬৯ এর মিলনায়তনে দিনব্যাপী এ অনুষ্ঠান হবে জানায় সংগঠনটি।

এ উপলক্ষে স্থানীয় সময় মঙ্গলবার নিউ ইয়র্কে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বেনের নীতি-নির্ধারকরা উৎসবের কর্মসূচি ঘোষণা করেন।

এতে স্বাগত বক্তব্য দেন পূর্তি উৎসবের আহ্বায়ক নিনি ওয়াহেদ।

আরও বক্তব্য দেন পানি বিশেষজ্ঞ সুফিয়ান এ খন্দকার, বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, নিউ জার্সির কাউন্সিলম্যান নূরননবী, বেনের বৈশ্বিক সমন্বয়কারি ও জাতিসংঘের জ্যেষ্ঠ অর্থনীতিবিদ নজরুল ইসলাম।  

নিনি ওয়াহেদ জানান, প্রবাস-প্রজন্মের অংশগ্রহণে পরিবেশ সম্পর্কিত রচনা লেখা এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতার মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচি শুরু হবে স্থানীয় সময় সকাল দশটায়।

উৎসবে গবেষণামূলক প্রবন্ধ উপস্থাপন করবেন লক হ্যাভেন ইউনিভার্সিটির পানি বিশেষজ্ঞ খালেকুজ্জামান, পানি বিজ্ঞানী সুফিয়ান এ খন্দকার, ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া-বার্কলের অধ্যাপক আহমদ বদরুজ্জামান, অধ্যাপক সাজেদ কামাল ও দ্বীপেন ভট্টাচার্য।

পরিবেশ-আন্দোলনে প্রবাসীদের ভূমিকা নিয়ে মতবিনিময় করবেন কিউনির হুমায়ূন কবীর, নিউ ইয়র্কের সাঈদা আফরিন ও বেন ইয়ূথ ফোরামের যোরা হক।

আরও অংশ নেবেন বেনের ট্রেজারার ও এক্সপার্ট প্যানেলের চেয়ার সালেহ তানভির, প্রগ্রেসিভ ফোরামের প্রেসিডেন্ট খোরশেদুল ইসলাম, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল ও বাংলাদেশ পরিবেশ আন্দোলনের যুগ্ম সম্পাদক শরিফ জামিল।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বেনের সমন্বয়কারি সৈয়দ ফজলুর রহমান ও ২০তম বার্ষিকী উদযাপন কমিটির সদস্য সচিব মোহাম্মদ হারুন।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!