প্রাদেশিক সরকার বিষয়ক সেমিনার যুক্তরাষ্ট্রে
যুক্তরাষ্ট্রে ‘বাংলাদেশে প্রাদেশিক সরকার ব্যবস্থা প্রবর্তন’ শীর্ষক এক সেমিনার করেছে জাতীয় যুব সংহতি, যুক্তরাষ্ট্র শাখা।
সোমবার নিউ ইয়র্ক সিটির জ্যাকসন হাইটস খাবার বাড়ী চাইনিজ রেস্টুরেন্টে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি আব্দুল কাদির লিপু এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক এবিএম খায়রুল আলম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় সভাপতি আলমগীর শিকদার লোটন।
সভায় জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য আলতাফ হোসেন সকলকে স্বাগত জানান এবং এরশাদের প্রস্তাবিত সমন্বিত প্রাদেশিক সরকার ব্যবস্থা বাস্তবায়নের ভিডিও প্রমাণ্যচিত্র প্রদর্শন করেন।
এরপর আলোচনায় অংশ নেন জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার সভাপতি আ.রহমান, প্রধান সমন্বয়কারী আব্দুর নূর বড়ভূইয়া, সাবেক সংসদ সদস্য শহিদুর রহমান, উপদেষ্টা ও প্রাদেশিক সরকার ব্যবস্থা বাস্তবায়ন কমিটির সভাপতি (যুক্তরাষ্ট্র) মাহাবুবুর রহমান চৌধুরী, উপদেষ্টা ইসমাইল খান আনসারী, কেন্দ্রীয় সদস্য ও যুক্তরাষ্ট্র শাখার সহ সভাপতি জসিমউদ্দিন চৌধুরী, মাহবুবুর রহমান অনিক, কেন্দ্রীয় সদস্য আ: নূও ও যুক্তরাষ্ট্র জাতীয় যুব সংহতির সাবেক সভাপতি ওয়াহিদ ফেরদৌস।
সেমিনারের আলোচ্যসূচি আলোকে নিজস্ব অভিমত জানান বাংলাদেশ সুপ্রিমকোর্টের আইনজীবী শেখ আক্তারুল ইসলাম, ঢাকার জাতীয় জাদুঘরের উপপরিচালক এম এ সাদেক, আইনজীবী মুজিবর রহমান ও আব্দুল বাহার।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
