পাকিস্তানে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার দূতাবাসে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৭তম ও বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামর ১১৯তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়।
রবীন্দ্র-নজরুল জয়ন্তী অনুষ্ঠানের উদ্বোধন করেন পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারিক আহসান।
তিনি আরও বলেন, “রবীন্দ্রনাথের বাংলা বন্দনা এবং নজরুলের বিদ্রোহী চেতনা বাঙালিদের ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালে বিশেষভাবে অনুপ্রাণিত করেছিল।”
আলোচনা শেষে সাংস্কৃতিক পর্বে রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুলের কবিতা আবৃত্তি ও নাচ পরিবেশিত হয়।
অনুষ্ঠান শেষে অতিথিদের দেশীয় খাবার দিয়ে আপ্যায়ন করা হয়।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
