স্পেন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে স্পেনে আলোচনা সভা করেছে বাংলাদেশ আওয়ামী লীগের স্পেন শাখা।
সোমবার মাদ্রিদের ঢাকা ক্যাফে রেস্তোরাঁয় সংগঠনের সভাপতি এস আই আর রবিনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভা সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক শেখ আব্দুর রহমান ও যুগ্ম সম্পাদক আজম ।
অনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি জাকির হুসেন, সহ সভাপতি জাকির হুসেন ফরিদপুর, আইউব আলি, আওয়ামী লীগ নেতা মমিনুল ইসলাম, আলমগির হুসেন, সাংগঠনিক সম্পাদক দবির তালুকদার ও রফিক খান, দপ্তর সম্পাদক বেলাল আহমেদ, দিদারুল আলম ও শিপন।
পরে কেক কেটে বাংলাদেশ আওয়ামী লীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী সমাপ্ত করা হয়।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
