মেলবোর্নে আওয়ামী লীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
আওয়ামী লীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে সংগঠনটির অস্ট্রেলিয়া মেলবোর্ন শাখা।
স্থানীয় সময় শনিবার মেলবোর্নে দিনটি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেন সংগঠনের প্রবাসী নেতা-কর্মীরা।
‘বর্তমান সরকারের সাফল্য ও উন্নয়ন’ শিরোনামে এ সভায় উপস্থিত ছিলেন আয়োজক সংগঠনের সভাপতি মাহবুব আলম ও সাধারণ সম্পাদক মোল্লা মো. রাশিদুল হক।
মাহবুব আলম সিডনিতে শেখ হাসিনার সঙ্গে তার সাক্ষাতের সারাংশ তুলে ধরে বলেন, “আমরা প্রবাসীরা আওয়ামী লীগকে আগামী নির্বাচনে পুণরায় সরকার গঠনে সাহায্য করতে যার যার অবস্থান থেকে কাজ করবো বলে মাননীয় প্রধানমন্ত্রীকে কথা দিয়ে এসেছি।”
রাশিদুল হক বলেন, “সেই বায়ান্নর ভাষা আন্দোলন থেকে শুরু করে বাষট্টির শিক্ষা আন্দোলন, ছেষট্টির ছয় দফা, ঊণসত্তরের গণঅভ্যুত্থান, একাত্তরের মুক্তিযুদ্ধ, নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনসহ বাংলাদেশের সব গুরুত্বপূর্ণ অর্জনে নেতৃত্ব দেয় আওয়ামী লীগ।”
মুক্তিযোদ্ধা কাজী সেলিম বলেন, “বাংলাদেশের বড় বড় আন্দোলনে বঙ্গবন্ধু ও আওয়ামী লীগের অবদান অবিস্মরণীয়।”
সভায় আরও বক্তব্য দেন ‘মেলবোর্ন বঙ্গবন্ধু পরিষদের’ জ্যেষ্ঠ সহ সভাপতি সানিয়াত ইসলাম।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
