২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রিয়াদে বাংলাদেশ-ভারত-পাকিস্তানের ঈদ পুনর্মিলনী

সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি, ভারতীয় ও পাকিস্তানি প্রবাসীদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে তিন দিনব্যাপী ঈদ পুনর্মিলনী মেলা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সৌদি আরব প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2018, 04:24 PM

Updated : 11 Oct 2022, 12:26 PM

চলতি মাসের ২২ থেকে ২৪ তারিখ দেশটির রাজধানী রিয়াদে কিং আব্দুল্লাহ পার্কে প্রথমবারের মতো ত্রিদেশিয় এ মেলার আয়োজন করে দেশটির বিনোদন কর্তৃপক্ষ ‘সৌদি জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটি’।

প্রতিটি দেশের নিজস্ব ঐতিহ্য, সংস্কৃতি তুলে ধরে সাজানো হয়েছে প্রবেশ স্টল ও গেট। স্টলগুলোতে ছিল দেশি খাবার, মেহেদি সাজ ও গার্মেন্ট সামগ্রীসহ নিজ নিজ দেশের পণ্য। মেলা প্রাঙ্গণে প্রায় এক হাজার দর্শকের বসার ব্যবস্থাসহ বড় মঞ্চ তৈরি করা হয়।

প্রতিদিন সন্ধ্যার পর থেকে মঞ্চে নিজ নিজ দেশের গান, নাচ ও সংস্কৃতি তুলে ধরার সুযোগ করে দেওয়া হয়। মেলার দ্বিতীয় দিন শুক্রবার ছিল বাংলাদেশি শিল্পীদের পরিবেশনা।

এছাড়া সৌদি আরবের রিয়াদে ওলাইয়া কম্পিউটার মার্কেট বৃহত্তর নোয়াখালী প্রবাসীকল্যাণ সমিতির উদ্যেগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

সমিতির সভাপতি আব্দুজ জাহেরের সভাপতিত্বে, মো. সারোওয়ার ও সাহাদাত শাহের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মো. সফিক আহমেদ।

অনুষ্ঠানে বক্তব্য দেন রোকন উদ্দিন, লুতফুর রহমান, নূরুল আফসার বাদল, মো. মোস্তফা, মিল্লাত হোসেন, নুর উদ্দিন, আবু তাহের ও মোশারফ হোসেন খান।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!