পর্তুগালে চট্টগ্রামবাসীর ঐতিহ্যবাহী মেজবান
পর্তুগালে প্রবাসী বাংলাদেশিদের নিয়ে ঐতিহ্যবাহী মেজবান আয়োজন করেছে দেশটিতে বসবাসরত কয়েকজন চট্টগ্রামবাসী।
স্থানীয় সময় রোববার রাতে দেশটির রাজধানী লিসবনের বাংলাদেশি অধ্যুষিত এলাকা মার্তৃম-মুনিজ এলাকায় এ অনুষ্ঠানে লিসবন ও তার আশপাশের শহর থেকে প্রবাসীরা অংশ নেন।
ঈদ পরবর্তী সময়ে বাংলাদেশিদের মিলনমেলার উদ্দেশ্যে চট্টগ্রামের ঐতিহ্যবাহী এ মেজবান আয়োজনের পরিকল্পনা ও পরিচালনায় ছিলেন মো. ইকবাল চৌধুরী, আবু হেনা চৌধুরী, মো. শাহাদাত হোসেন ও মেজবাহ উল আলম রিগান।
প্রায় পনেরশ প্রবাসী বাংলাদেশির অংশগ্রহণে এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের রাষ্ট্রদূত মো. রুহুল আলম সিদ্দিকী।
তিনি বলেন, “এ ধরনের আয়োজন কমিউনিটিতে একের প্রতি অন্যের সম্প্রীতি বাড়াবে।”
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
