কোরিয়ায় বিশ্ব পর্যটন মেলায় বাংলাদেশ পুরস্কৃত
দক্ষিণ কোরিয়ার সিউলে অনুষ্ঠিত ৩৩তম ‘কোরিয়া ওয়ার্ল্ড ট্র্যাভেল ফেয়ার’-এ (কেওটিএফএ) অংশ নিয়ে ‘দ্য বেস্ট বুথ অপারেশন অ্যাওয়ার্ড’ পেয়েছে বাংলাদেশ।
চলতি মাসের ১৪ থেকে ১৭ তারিখ পর্যন্ত এ মেলায় অংশ নেওয়া ৩৫ দেশের ৫৫ প্যাভিলিয়নের মধ্যে বাংলাদেশ প্যাভিলিয়ন এ পুরস্কার পেলো।
স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে বিশ্ব পর্যটন মেলার চেয়ারম্যান সিন জং মক মেলায় অংশ নেওয়া সব দেশের রাষ্ট্রদূতদের উপস্থিতিতে এ মেলার উদ্বোধন করেন। এসময় বাংলাদেশের রাষ্ট্রদূত আবিদা ইসলাম উপস্থিত ছিলেন।
দূতাবাস কর্তৃপক্ষ জানায়, বাংলাদেশ থেকে তিনটি বেসরকারি ট্যুর অপারেটরও মেলায় অংশ নেয়। মেলায় বাংলাদেশের পর্যটনের আকর্ষণীয় স্থানগুলো নিয়ে একটি ভিডিও ক্লিপ দেখানো হয়।
২০১২ সাল থেকে বাংলাদেশ এ মেলায় নিয়মিত অংশ নিচ্ছে।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
