২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্যারিসে বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ক অনুষ্ঠান

ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত হয়েছে ‘বাংলা ভাষা ও সাহিত্যের ক্রমবিকাশ’ বিষয়ক অনুষ্ঠান ‘সন্ধ্যার আমন্ত্রণ’।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সাখাওয়াত হোসেন হাওলাদার, ফ্রান্সের প্যারিস থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2018, 04:26 PM

Updated : 11 Oct 2022, 12:25 PM

স্থানীয় সময় রোববার সন্ধ্যায় প্যারিসে ‘বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী’ ফ্রান্স সংসদ পরিচালিত বাংলা ভাষা ও সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে কেন্দ্রের মিলনায়তনে এতে প্রবাসীরা অংশ নেন।

বাংলা ভাষা ও সাংস্কৃতিক কেন্দ্রের আহ্বায়ক ও ফ্রান্স উদীচীর সভাপতি কিরন্ময় মণ্ডলের পরিচালনায় অনুষ্ঠানে মূল প্রবন্ধ পড়েন ফ্রান্স প্রবাসী কবি ও চলচ্চিত্র নির্মাতা আমীরুল আরহাম। তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ফ্রান্স উদীচীর সাধারণ সম্পাদক আহাম্মেদ আলী দুলাল।

গল্প, গান ও পুঁথি পাঠের মাধ্যমে ‘বাংলা ভাষা ও সাহিত্যের ক্রমবিকাশ’ প্রথম পর্ব- প্রাচীন থেকে মধ্যযুগ পর্যন্ত ধারাবাহিক আলোচনায় সঙ্গীতে ছিলেন প্যারিস প্রবাসী শিল্পী ও ফ্রান্স উদীচীর সহ সভাপতি রোজী মজুমদার এবং প্যারিস প্রবাসী শিল্পী ও ফ্রান্স উদীচীর সহ সভাপতি সাগর বড়ুয়া।

পুঁথিপাঠে ছিলেন ফ্রান্স উদীচীর সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম রায়হান। এছাড়া তবলায় ছিলেন অনুভব চট্টপাধ্যায়।

উপস্থিত ছিলেন বাংলাদেশের নাট্যব্যক্তিত্ব ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষক রহমত আলী ও ওয়াহিদা মল্লিক জলি। তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান ফ্রান্স উদীচীর দুই সহ সভাপতি রোজী মজুমদার ও সাগর বড়ুয়া।

আরও উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত মূকাভিনয়শিল্পী ও ফ্রান্সের সর্বোচ্চ নাগরিক সাংস্কৃতিক সম্মান ‘নাইট’ উপাধি পাওয়া পার্থ প্রতিম মজুমদার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব হাসনাত জাহান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব জাহাঙ্গীর হসেন, ফ্রান্স প্রবাসী চলচ্চিত্র নির্মাতা প্রকাশ চন্দ্র রায় ও স্বরলিপি সাংস্কৃতিক শিল্পীগোষ্ঠীর সাংস্কৃতিক সম্পাদক নাজনিন তানিয়া ।

অনুষ্ঠানের মঞ্চ নির্মাণ, আপ্যায়নসহ সার্বিক ব্যাবস্থাপনায় ছিলেন সলিমুল্লাহ সিদ্দিকী রানা, সাখাওয়াত হোসেন হাওলাদার, দুলাল চন্দ মিশেল, শফিকুল ইসলাম রায়হান, শুভাশীষ রায় শুভ, রাজু আহমেদ, প্রণয় বড়ুয়া, স্বাগত, রুবেল, মো. ইকবাল হোসেন ও বিশ্বজিত ভট্টাচার্য হিমেল।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!