২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্লোরিডায় বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টি২০ টিকেট অনলাইনে

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় প্রথমবারের মতো অনুষ্ঠেয় বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের মধ্যে দুটি টি২০ ম্যাচের টিকেট অনলাইনে পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন আয়োজকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2018, 02:59 PM

Updated : 25 Jul 2022, 08:34 PM

আগামী ৪ ও ৫ অগাস্ট দক্ষিণ ফ্লোরিডার লডারহিলে সেন্ট্রাল ব্রাওয়ার্ড ওভাল স্টেডিয়ামে এ ম্যাচ দুটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

অনলাইনে টিকেট কাটার প্রতিষ্ঠান ক্যয়জঙ্গা অথবা ক্যয়জঙ্গা লিংক দুটোকে ক্লিক করে খেলার টিকেট পাওয়া যাচ্ছে বলে জানান ফ্লোরিডার কমিউনিটি নেতা আতিকুর রহমান আতিক।

তিনি বলেন, উত্তর আমেরিকায় ক্রিকেট খেলাকে জনপ্রিয় করে তুলতে ‘আইসিসি আমেরিকা মেম্বার্স’, ‘ইউএসএ ক্রিকেট’ ও ‘কানাডা ক্রিকেটের’ অংশগ্রহণে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ এ খেলার আয়োজন করেছে। এ আয়োজনে আয়োজকদের সঙ্গে বাংলাদেশি-আমেরিকানরাও রয়েছেন।

খেলা দুটির টিকেট প্রতিদিনের জন্য গ্রাউন্ড ২৫, জেনারেল স্ট্যান্ড ৪০, প্রিমিয়াম ৬০, পার্টি স্ট্যান্ড ১০০ ও ভিআইপি ২৫০ ডলার ঠিক করা হয়েছে বলে জানান আতিকুর।

টি২০ সিরিজ সংক্রান্ত যাবতীয় তথ্যের জন্য আতিকুর রহমান ৯৫৪-৮১৮-২৯৭০ ও হাফিজুর রহমান ৯৫৪-৯০৭-৯১০৬ এর সঙ্গে যোগাযোগের অনুরোধ জানান তিনি।

এদিকে স্থানীয় সময় রোববার রাতে নিউ ইয়র্কে এক সমাবেশে খেলা দেখতে ফ্লোরিডায় যাবার জন্য প্রবাসীদের আহ্বান জানিয়েছেন ক্রিকেটার সাকিব আল হাসান।

যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো অনুষ্ঠিত বাংলাদেশ ক্রিকেট দলের খেলা মাঠে বসে দেখার জন্য প্রবাসীরা প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।

যুক্তরাষ্ট্রের মাটিতে ২০১০ সালে নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার মধ্যকার অভিষেক টি২০ সিরিজের পর ২০১২ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ফ্লোরিডায় টি২০ সিরিজ খেলে ক্যারিবিয়রা। এরপর ২০১৬ সালের অগাস্টে ভারতের বিপক্ষে দুটি টি২০ ম্যাচ আয়োজন করে ওয়েস্ট ইন্ডিজ।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!