জেদ্দায় প্রবাসীদের ঈদ শুভেচ্ছা বিনিময়
সৌদি আরবে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল জেদ্দার উদ্যোগে প্রবাসীরা ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন।
স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় কনসাল জেনারেলের আমন্ত্রণে কনস্যুলেট প্রাঙ্গণে কনসাল জেনারেল এফ.এম বোরহান উদ্দিনের সভাপতিত্বে এ আয়োজন সম্পন্ন হয়।
এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সৌদি আরব সফররত সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি এমপি।
অনুষ্ঠানের শুরুতে কোরান পাঠ করেন। দীপু মনি উমরাহ পালন শেষে ঈদের দিনে প্রবাসীদের সাথে শুভেচ্ছা বিনিময়ে নিজের আনন্দ প্রকাশ করেন এবং সৌদি প্রবাসী সকলকে ঈদের শুভেচ্ছা জানান। নিজের পরিবার থেকে দূরে থাকলেও বৃহৎ পরিবারের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময়ের সুযোগ হওয়ায় কনসাল জেনারেলসহ সবাইকে ধন্যবাদ জানান তিনি।
এ সময় কনস্যুলেটের কমর্কতা, সামাজিক-রাজনৈতিক সংগঠনের নেতা, মিডিয়া প্রতিনিধি ও প্রবাসীরা শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে অংশ নেন।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
