যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় ঈদুল ফিতর উদযাপিত
জর্জিয়া অঙ্গরাজ্যে উৎসবমুখর পরিবেশে ঈদুল ফিতর উদযাপন করেছে প্রবাসী বাংলাদেশিরা।
শুক্রবার মেট্রো আটলান্টার ডোরাভিলের আত্তাকয়া মসজিদে দুইটি জামাত অনুষ্ঠিত হয়েছে।
জর্জিয়ায় ঈদের প্রধান জামাতটি অনুষ্ঠিত হয়েছে আটলান্টার ডাউন টাউনের আল ফারুখ মসজিদে। এখানে দুইটি জামাতের প্রথমটি সকাল সাড়ে ৮টায় ও দ্বিতীয়টি সোয়া ৯টায় অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে।
তবে সবচাইতে বৃহৎ আয়োজনের জামাত অনুষ্ঠিত হয়েছে আটলান্টার গুইনেট কাউন্টির ইনফিনিটি এনার্জি ফোরাম (সাবেক গুইনেট সিভিক সেন্টার) সেন্টারের মিলনায়তনে। সেখানে তিনটি জামাত সম্পন্ন হয়েছে। মসজিদ দারুল আকরাম, দারুস সালাম, গেইনসভিল ইসলামিক সেন্টার, গুনেইট ইসলামিক সার্কেল ও মসজিদ ওমর বিন আব্দুল আজিজের যৌথ আয়োজনে পর পর তিনটি জামাত অনুষ্ঠিত হয়েছে।
লরেন্সভিলে জর্জিয়া ইসলামিক সেন্টার মসজিদে সকাল ৮টায় ও ৯টায় দুইটি জামাত অনুষ্ঠিত হয়েছে। এছাড়া ইসলামিক সেন্টার অব নর্থ ফুলটন আলফারেটায় দুইটি জামাত, ইবাদুর রহমান দাওয়াহ সেন্টার মেরিয়েটায় একটি, আটলান্টা মসজিদ আল ইসলামে একটি, মসজিদ মুমিনে একটি, মসজিদ আব্দুল্লাহতে দুইটি এবং নরক্রসের গ্লোবাল মলসহ কয়েকটি মসজিদ ও কমিউনিটি সেন্টারে একাধিক জামাত অনুষ্ঠিত হওয়ার খবর পাওয়া গেছে।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
