সিডনিতে ঈদুল ফিতর উদযাপিত
অস্ট্রেলিয়ার সিডনিতে দুই দিনব্যাপী ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে।
‘অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমাম কাউন্সিল’ শুক্রবার ঈদ উদযাপনের ঘোষণা দেন। অন্যদিকে সিডনিসহ অস্ট্রেলিয়ার কোন কোন এলাকায় বৃহস্পতিবার চাঁদ দেখা না যাওয়ায় ‘মুন সাইটিং অস্ট্রেলিয়া’র পক্ষ থেকে শনিবার ঈদ পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।
সিডনিতে ঈদের নামাজের জন্য স্থানীয় মসজিদ, ইসলামিক সেন্টার, কনভেনশন হল কিংবা পার্কে সমবেত হন প্রবাসী বাংলাদেশি মুসলমানরা। আবার কোথাও অংশগ্রহণকারীর সংখ্যা বেশি হওয়ায় একাধিক সময়ে নামাজের আয়োজন করা হয়।
ঈদ উপলক্ষে কোন কোন মসজিদে বা কমিউনিটি হলগুলোতে খাবারের আয়োজন করা হয়। পুরুষ ও মহিলাদের জন্য পৃথকভাবে নামাজের ব্যবস্থা রাখা হয়েছে মসজিদগুলোতে।
অস্ট্রেলিয়ায় মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব ঈদ উপলক্ষে সরকারি বা বেসরকারিভাবে কোনো প্রাতিষ্ঠানিক ছুটি নেই। তবে অনেক প্রবাসীরাই ঈদের দিনটিতে আলাদা করে ছুটি নিয়েছেন। আবার অনেকেই ঈদের নামাজ আদায় করেই কর্মস্থলে যোগ দিয়েছেন।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
