২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রিয়ায় বাংলাদেশিদের ঈদ উদযাপন

অস্ট্রিয়ায় প্রবাসী বাংলাদেশিরা উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ঈদুল ফিতর উদযাপন করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আনিসুল হক, অস্ট্রিয়া থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2018, 12:23 PM

Updated : 19 Aug 2022, 02:11 PM

শুক্রবার ভিয়েনায় প্রবাসী বাংলাদেশি মুসলিমদের দ্বারা পরিচালিত পাঁচটি মসজিদে ঈদের জামাতে অংশ নেন প্রবাসীরা।

এই মসজিদগুলোতে প্রতিবারের মতো এবারও তিনটি করে ঈদের জামাত অনুষ্ঠিত হয় সকাল ৮টা, সাড়ে ৯টা ও ১১টায়।

ভিয়েনায় নিজস্ব অর্থে কেনা জমির উপর নির্মিত প্রবাসী বাংলাদেশিদের প্রধান মসজিদ ‘বাংলাদেশ ইসলামিক সেন্টার বাইতুল মোকাররম‘ -এ স্থানীয় সময় সকাল ৮টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মাওলানা ফারুক আল মাদানি।

প্রধান জামাতে অংশ নেন সর্বইউরোপিয়ান আওয়ামী লীগের সহ-সভাপতি এম. নজরুল ইসলাম, অস্ট্রিয়া আওয়ামী লীগের সভাপতি খন্দকার হাফিজুর রহমান নাসিম, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম কবির, সহ-সভাপতি আকতার হোসেন, শামছুল ইসলাম, এমরান হোসেন, শফিকুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক শাহ কামাল, সাংগঠনিক সম্পাদক নয়ন হোসেন, লুৎফর রহমান সুজন, জাফর ইকবাল বাবলু, ইমরুল কায়েস, সাজ্জাদ হোসেন হিমু, এবিএম মাইনুদ্দিন, সাইফুল ইসলাম, কামাল আজাদ ও আবদুল হক চৌধুরী।

এছাড়া অস্ট্রিয়া বিএনপি নেতা মাজেদুর রহমান সুমন, মোস্তফা মোহাম্মদ, মোশারফ হোসেন, বাংলাদেশ-অস্ট্রিয়া সমিতির সাবেক সভাপতি মাসুদুর রহমান, মজনু আজাদ, সাবেক সাধারণ সম্পাদক আবদুর রব খান, বাউল শিল্পী আবুল কালাম, বাংলাদেশ ইসলামিক সেন্টার বাইতুল মোকাররম ভিয়েনার সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাবেক সভাপতি আবিদ হোসেন খান তপন, দেলোয়ার হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা অংশ নেন।

ভিয়েনায় বাংলাদেশিদের মসজিদগুলোতে ঈদুল ফিতরের প্রতিটি জামাতে বাংলাদেশ ও দেশের মানুষের এবং মুসলিম উম্মাহর মঙ্গল কামনা করে বিশেষ দোয়া করা হয়।

ঈদের জামাতে অংশ নেওয়া মুসল্লিদের মিষ্টান্ন দিয়ে আপ্যায়ন করে মসজিদ পরিচালনা কমিটি।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!