২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের ঈদ উদযাপন

মালয়েশিয়ায় নানা আয়োজনে ঈদুল ফিতর উদযাপন করেছে প্রবাসী বাংলাদেশিরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রফিক আহমদ খান, মালয়েশিয়া থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2018, 11:45 AM

Updated : 11 Oct 2022, 12:25 PM

স্থানীয় সময় শুক্রবার সকাল সাড়ে ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয় কুয়ালালামপুরের অধিকাংশ মসজিদে।

প্রতিবারের মতো এবারও হাংতুয়া মসজিদ আল বুখারীতে অনুষ্ঠিত ঈদের জামাতে অংশ নেন বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি।

মসজিদে এবারও বাংলাদেশি বেশ কয়েকটি টেলিভিশন চ্যানেলের প্রতিনিধি উপস্থিত ছিলেন। প্রবাসীরা মিডিয়ার মাধ্যমে দেশে থাকা পরিবারের সদস্যদের ও দেশবাসীদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। মুখরোচক খাবার দিয়ে পরিচিতদের আপ্যায়ন ও আড্ডামুখর দিন কাটিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!