২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মদিনায় অভিবাসী বাংলাদেশিদের মতবিনিময় সভা

সৌদি আরবের মদিনায় অভিবাসী বাংলাদেশিদের দেশের উন্নয়ন কর্মকাণ্ডে অংশগ্রহণ বিষয়ক মতবিনিময় সভা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মো. শফি উল্লাহ রিপন, সৌদি আরব প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2018, 12:32 PM

Updated : 19 Aug 2022, 02:11 PM

স্থানীয় সময় মঙ্গলবার মদিনা শহরের স্থানীয় একটি হোটেলে এ মতবিনিময় সভার আয়োজন করে বাংলাদেশ দূতাবাস।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মদিনা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মুসা আব্দুল জলিল। দূতাবাসের সোনালী ব্যাংকের প্রতিনিধি আব্দুল ওয়াহাবের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ।

মতবিনিময় সভায় রাষ্ট্রদূত অভিবাসী বাংলাদেশিদের দেশের উন্নয়নে নিজের অভিজ্ঞতা, বিনিয়োগ ও জনসেবায় এগিয়ে আসার আহ্বান জানান। তিনি এ সকল বিষয়ে প্রবাসীদের ভূমিকা রাখার ক্ষেত্রে সরকারের নেওয়া বিভিন্ন পদেক্ষেপগুলো তুলে ধরেন।

বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি এ কে এম আব্দুল মোমন, সংসদ সদস্য বি এম ফরহাদ হোসেন সংগ্রাম ও প্রাক্তন সংসদ সদস্য রুহুল আমিন মাদানী।

মতবিনিময় সভা শেষে ইফতারের আয়োজন করা হয়। এ সময় দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া করা হয় বলে জানান বাংলাদেশ দূতাবাস দ্বিতীয় সচিব (প্রেস) মোহাম্মদ ফখরুল ইসলাম।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!