২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রিটেনের রাণীর দেওয়া খেতাব পেলেন বাংলাদেশি পাশা

ব্রিটেনের রাণীর জন্মদিনে বিশেষ খেতাব পেয়েছেন ব্রিটিশ বাংলাদেশি খন্দকার নুরুর রহমান পাশা খন্দকার।

সৈয়দ নাহাস পাশা

যুক্তরাজ্য প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2018, 01:29 PM

Updated : 19 Aug 2022, 02:09 PM

শুক্রবার রাণী এলিজাবেথের জন্মদিন উপলক্ষে ‘মেম্বার অব দ্যা ব্রিটিশ অ্যাম্পায়ার (এমবিই)’  খেতাব পান এ ব্রিটিশ বাংলাদেশি ব্যবসায়ী ও কমিউনিটি নেতা।

প্রতি বছর জন্মদিন ও নববর্ষ উপলক্ষে রাণী নাইট হুড (স্যার উপাধি), সিবিই, ওবিই, এমবিই ইত্যাদি খেতাব দিয়ে থাকেন। এবার যুক্তরাজ্যে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য মোট ১ হাজার ৫৭ জনকে বিভিন্ন সম্মাননা দিয়েছেন রাণী।

যুক্তরাজ্যে বাংলাদেশি রেস্টটার্সদের সবচেয়ে বড় ও পুরনো সংগঠন ‘বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন’-এর সাবেক প্রেসিডেন্ট পাশা খন্দকার। বাংলাদেশি ক্যাটারিং ইন্ডাস্ট্রির উন্নয়নের বিশেষ অবদান ও তার স্থানীয় এলাকা কেন্টের আইলসফোর্ডে কমিউনিটিতে বিশেষ অবদান রাখার স্বীকৃতি হিসেবে তাকে এই সম্মাননা দেওয়া হয়।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!