জেদ্দা আওয়ামী লীগের ইফতার আয়োজন
সৌদি আরবের জেদ্দা আওয়ামী লীগের উদ্যোগে দোয়া ও ইফতার আয়োজন অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সময় সোমবার জেদ্দার একটি হোটেলে এতে সভাপতিত্ব করেন মোহাম্মদ আশরাফ উদ্দিন।
দেলোয়ার হোসেন সরকার ও ফজলুল কবির ভিকুর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
তিনি বলেন, “আগামী নির্বাচনে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে প্রতিটি আওয়ামী লীগ কর্মীকে কাজ করতে হবে।”
বিশেষ অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এ.কে.এম শাহজাহান কামাল, কামরুল আশরাফ খান, কনসাল জেনারেল এফ.এম. বোরহান উদ্দিন, আওয়ামী লীগের কেন্দ্রীয় সহ সম্পাদক জাকির আহমেদ, মোহাম্মদ বেলাল হোসেন ও লোকমান হোসেন।
জেদ্দা আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন- মাহমুদুল হাসান শামিম, ইউসুফ মাহমুদ ফরাজী, মার্শেল কবির পান্নু, কাজি সালাহউদ্দিন নওফেল, হুমায়ূন কবির, মোহাম্মদ শাহাবুদ্দিন, মোহাম্মদ ইসমাইল হোসেন, মোহাম্মদ ওয়াজি উল্লাহ, কে.এইচ.এম শাহজাহান, মোশারফ হোসেন, মুক্তিযোদ্ধা মঈনুদ্দিন ভূইয়া, আমিনুল হক।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
