২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্র যুবলীগের আলোচনা সভা ও ইফতার

নিউ ইয়র্কে আলোচনা সভা ও ইফতার মাহফিল করেছে যুক্তরাষ্ট্র যুবলীগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2018, 11:33 AM

Updated : 19 Aug 2022, 02:09 PM

রোববার ব্রঙ্কসের আল আকসা পার্টি হলে এ সভা ও ইফতার অনুষ্ঠিত হয়।

ইফতার মাহফিল উদযাপন কমিটির আহ্বায়ক হেলিম উদ্দিনের সভাপতিত্বে ও সদস্য সচিব রহিমুজ্জামান সুমনের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফারুক আহমেদ, মানবাধিকার সম্পাদক মিছবাহ আহমদ, শিল্প ও বাণিজ্য সম্পাদক ফরিদ আলম, প্রচার সম্পাদক হাজী এনাম, নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের ভাপপ্রাপ্ত সভাপতি জাকারিয়া চৌধুরী ও সহ সভাপতি আবুল হোসেন।

এছাড়া উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র যুবলীগের যুগ্ম আহ্বায়ক শেখ জামাল হোসাইন ও মো.সেবুল মিয়া, ব্রঙ্কস আওয়ামী লীগের সভাপতি নুরুল আহিয়া, যুক্তরাষ্ট্র যুবলীগের নুরুল ইসলাম, মোশাহিদ চৌধুরী, জামাল আহমেদ, মনির উদ্দিন, শাহীন কামালি, রেজা আব্দুল্লাহ, নিউ ইয়র্ক স্টেট যুবলীগের সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক সুয়েব আহমদ, সহ সভাপতি ফরহাদ হোসেন, মামুন সরকার ও অলিক চৌধুরী।

উপস্থিত ছিলেন নিউ ইয়র্ক স্টেট যুবলীগের সাংগঠনিক সম্পাদক মিজান চৌধুরী, প্রচার সম্পাদক মিশু খান, ক্রীড়া সম্পাদক শাবলু মিয়া, নিউ ইয়র্ক মহানগর যুবলীগের সহ সভাপতি মামুন হোসেন, সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান, সাংগঠনিক সম্পাদক জামাল হসেন, ব্রঙ্কস যুবলীগ সভাপতি সিপু চৌধুরী, সাধারণ সম্পাদক মুহিবুর রহমান, মুজিবুর রহমান, ম্যানহাটান যুবলীগ সভাপতি আজমান আলী ও দীন ইসলাম।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!