২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্পেনে বাংলাদেশি গণমাধ্যমকর্মীদের ইফতার

স্পেনে বাংলাদেশি গণমাধ্যমকর্মীদের সংগঠন ‘স্পেন-বাংলা প্রেস ক্লাবের’ উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

কবির আল মাহমুদ, স্পেনের মাদ্রিদ থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2018, 04:48 PM

Updated : 11 Oct 2022, 12:23 PM

স্থানীয় সময় সোমবার দেশটির রাজধানী মাদ্রিদের বাঙালিপাড়া খ্যাত লাভাপিয়েস এলাকার বাংলা টাউন রেস্তোরাঁয় এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের দূতালয় প্রধান এম হারুণ আল রাশিদ।

প্রেস ক্লাবের সদস্য কবির আল মাহমুদ ও সাইফুল আমীনের যৌথ সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি সাহাদুল সুহেদ। স্বাগত বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা মিনহাজুল আলম মামুন।

আরও বক্তব্য দেন প্রবীন কমিউনিটি ব্যক্তিত্ব খোরশেদ আলম মজুমদার, বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের প্রাক্তন সভাপতি আল মামুন, প্রাক্তন জ্যেষ্ঠ সহ সভাপতি কাজী এনায়েতুল করিম তারেক, সহ সভাপতি জাকির হোসেন, আওয়ামী লীগ নেতা বোরহান উদ্দিন, আব্দুর রহমান, জাকির হোসেন, নরসিংদী ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি আল আমিন মিয়া, গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশনের প্রাক্তন সাধারণ সম্পাদক সিপার আহমেদ ও খলিলুর রহমান।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ‘আঞ্জুমানে আল ইসলাহর’ সভাপতি আসাদুজ্জামান রাজ্জাক, আওয়ামী লীগ নেতা জহিরুল ইসলাম নয়ন, ‘ভালিয়েন্তে বাংলার’ সভাপতি ফজলে এলাহি, নোয়াখালী সমিতির সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক আবুল কাসেম মুকুল, আব্দুল হামিদ সঞ্জু, গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশনের উপদেষ্টা নাজমুল ইসলাম নাজু, বিএনপি নেতা সানুর মিয়া সাদ, হুমায়ূন কবির রিগ্যান, শাওন আহমেদ, নাহিদ আনোয়ারুল, ফজির আলী নাদিম, সাইফুল ইসলাম, স্বপন চৌধুরী মিজান, আক্তার হোসেন, আখতার হোসেন ও আফজাল হোসেন।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!